ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে – রেজাউল করিম

0
1770655573676

নিজস্ব প্রতিবেদক 

জামায়াতের ঢাকামহানগরী উত্তরের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমরা যখন ব্যালটের প্রস্তুতি নিচ্ছি ১২ তারিখের, তখন আরেকটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে। আমরা যখন পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করছি, আরেকটি দল হামলা-মামলা করে নারীদের ওপর হামলা করে লক্ষ্মীপুরকে অস্থিতিশীল করে তুলছে। আমাদেরকে যখন দেশীয় অস্ত্রের কথা বলা হচ্ছে, তখন তাদের কাছে বিদেশী অস্ত্র পাওয়া যাচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার শেষ দিন লক্ষ্মীপুর জেলা শহরে গণমিছির শেষে শহরের ঝুমুর এলাকায় শহীদ কাউছর হোসেন বিজয় চত্বরে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশন কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছেন। আমরা মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই এই কাজটি করা হয়েছে। অবিলম্বে এই অন্ধকার আইন বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কারণে ১২ তারিখে নির্বাচন হচ্ছে। একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু জুলাই আন্দোলনকে আপনারা মানেন না। হ্যা ভোটের পরিবর্তে না ভোটে যারা রায় দিতে চান তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করছেন। গাদ্দারদেরকে জাতীয়ভাবে পরাজিত করা হবে। তিনি বলেন, যারা ফ্যামিলি কার্ডের কথা বলেন, এটা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। বেকার ভাতা হচ্ছে অপমানের। আমর প্রত্যেক যুবক-তরুণ-নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদেরকে শিশুরা তাদের অর্থ দিয়েছেন। আমাদের নারী বোনেরা রাতদিন খাটছেন। যুবক ভাইয়েরা তরুণ তরুণীরা এই ইনসাফের বাংলাদেশ, শহীদ ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর নজির আহমেদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, মহসিন কবির স্বপন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিনসহ কয়েক হাজার নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ