ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আইসিসি

0
PCB-ND-BCB_20260209_111622089

অনলাইন ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধ এবং আইসিসির কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে রবিবার(৮ ফেব্রুয়ারি) লাহোরে গিয়ে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনের কারণে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, বাংলাদেশের জন্যও এতে সুবিধা রয়েছে। বিশ্বকাপে অংশ না নিলে যে আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল, তা এভাবে প্রতিরোধ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে বিদেশি দলের বাংলাদেশ সফরে জটিলতা এড়ানো যাবে।

বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পর আইসিসি পাকিস্তানের অবস্থান পুনর্বিবেচনার চেষ্টা করছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম মধ্যরাতে লাহোর পৌঁছে পিসিবির প্রধান নির্বাহী সালমান নাসিরের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান ও বাংলাদেশ দু’দেশের প্রতিনিধির উপস্থিতিতে আইসিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ